হার্লি ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইসাইকেল

২৮ অক্টোবর, ২০২০ ০২:১৫  
সিরিয়াল ওয়ানের মাধ্যমে ইবাইক বাজারে প্রবেশ করছে বিশ্বখ্যাত মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসন। আগামী বছরের মার্চেই বাজারে আসবে কোম্পানি প্রথম ইলেকট্রিক বাইসাইকেল। খবর এনগ্যাজেট। সিরিয়াল ওয়ান বাইকে রয়েছে মোটা সাদা টায়ার, তুলনামূলক পাতলা কালো কাঠামো, বাদামী চামড়ার সিট, লাইট-আপ লোগো এবং নমনীয় বাদামী চেইন। ইবাইকের জন্য কোম্পানির অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের মাধ্যমে সিরিয়াল ওয়ান সাইকেল কোম্পানি নামে নতুন ব্র্যান্ড উন্মোচন করা হয়েছে। এটি প্রেসিডেন্ট জেনস হান্টসম্যান, ভাইস প্রেসিডেন্ট বেন লান্ড এবং হার্লি ডেভিডসনের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা কর্তৃক পরিচালিত হবে। ২০১৯ সালের আগস্টে বার্ষিক ডিলার বৈঠকে তিনটি ইবাইকের প্রোটোটাইপ দেখানো হয়। সেই প্রোটোটাইমের উন্নয়নের মাধ্যমে অবশেষে বাজারে আসতে যাচ্ছে নতুন ইবাইক। ডিবিটেক/বিএমটি